রাঙ্গামাটি প্রেসক্লাবের সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাবের অতিথি কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

এসময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সদস্য উছিংচা রাখাইন, সাংবাদিক বিহারি চাকমা রাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আয়নুল ইসলাম, অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা উপস্থিত ছিলেন।

শুরুতে রাবিপ্রবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং রাঙ্গামাটি প্রেসক্লাব সব সময় রাবিপ্রবিসাস পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়।