সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর ২০২৫-২৬ শিক্ষা বর্ষের (৫ ম ব্যাচের) শিক্ষার্থীর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বুধবার দুপুরে কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর ৫ ম ব্যাচের শিক্ষার্থীর ওরিন্টেশন ক্লাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ।

তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে উল্লেখ করে বলেন, একজন যোগ্য কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ নিজেদেরকে এখন শুধু চাকুরির মধ্যেই আটকে রাখেন না, তারা উদ্যোক্তাও হচ্ছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল আমিন ও নিশাত তাসনিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।