ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫   ১২০ বার পঠিত
কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের মাঠ প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃীস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া ২ ( সরাইল – আশুগঞ্জ)  আসনের বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এস এন তরুন দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,  বিশিষ্ট মুরুব্বি শেখ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। পরে কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। সমাজসেবক হাজী নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের প্রতিষ্টা আবদুল মজিদ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক রাকিব মিয়া, যুবদল নেতা পারভেজ আলম, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আতাউল্লা, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শিবলী সাদিক প্রমুখ। সবশেষে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa