চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে সাইদুল আলম বাবলু (২৮) নামে এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ‘বিস্ফোরক আইনের মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

​গত শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পটিয়া উপজেলার চরকানাই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত সাইদুল আলম বাবলু পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের নলান্দা এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

​​পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত বাবলুকে ‘বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায়’ দায়ের হওয়া পটিয়া থানার একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত বাবলুকে আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।