ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবলীগ-আওয়ামী লীগ-ইসলামী ফ্রন্টের ৩ নেতা আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   ১৪১ বার পঠিত
ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবলীগ-আওয়ামী লীগ-ইসলামী ফ্রন্টের ৩ নেতা আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে চারটি তাজা ককটেল, দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

​আটককৃতদের মধ্যে ক্ষমতাসীন দল যুবলীগ ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত দুই নেতা এবং ইসলামী ফ্রন্ট-এর এক নেতা রয়েছেন।

​বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার জামতল এলাকায় এই অভিযান চালানো হয়। বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ এই খবর নিশ্চিত করেছেন।

​আটককৃতরা হলেন- পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমীন (৪৬), মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাছের জিলানী (৫২) ও মো. জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (৪২)।

​সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত নুরুল আমীন যুবলীগ, মোহাম্মদ শাহাদাত হোসেন আওয়ামী রাজনীতির সঙ্গে এবং আবু নাছের জিলানী ইসলামী ফ্রন্টের রাজনীতির সাথে যুক্ত।

​অভিযানকালে তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি দেশিয় তৈরি বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়।

আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, “নাশকতা করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম কধুরখীলের তিনজনকে আটক করা হয়।”

​তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।সেনা কর্মকর্তা আরও জানান, আটককৃতদের মধ্যে নুরুল আমীনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa