র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ১৯৯৪ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলোচিত রাজারহাট বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৯৯৫ সালের পয়লা আগস্ট তৎকালীন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামি আবদুস ছালামসহ অন্যান্য আসামিদের যাবজ্জীবন রায় প্রদান করেন। পরবর্তীতে ২০০১ সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট করেন। অন্যান্য আসামিদের করা আবেদন খারিজ করে দিলেও প্রধান আসামি আবদুস সালামের মামলার ফাইল উচ্চ আদালত না পাওয়ায় তার রিট আবেদন অনিস্পত্তি থেকে যায়। দীর্ঘ ২২ বছর পর ২০২৩ সালে হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বহাল রেখে দণ্ডিত আসামির করা রিট আবেদন খারিজ করে দেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মামলাটি নিম্ন আদালতে আসার পর গত দু’বছরেও আসামিরা আত্মসমর্পণ করেনি। অতঃপর আদালত মামলাটির শুনানি নিয়ে দণ্ডিত আসামিদের বিরুদ্ধে পুনরায় সাজা পরোয়ানা জারির আদেশ দেন। এরই প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সনামগঞ্জ এবং র‌্যাব-৭, চট্ট্রগ্রামের একটি যৌথ আভিযানিক দল গত ১১/১১/২০২৫ ইং তারিখ আনুমানিক দুপুর ১৪:৫০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাজির পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) এর প্রসেস নং-২২৪৪/২৫ ও ২৫৩/২৫ এর গ্রেফতারী পরোয়ানা মূলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- আবদুস ছালাম (৬০), পিতা-মৃত নূর আহম্মদ, সাং- রাজাভূবন সিকদারপাড়া, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।