গত ৭ নভেম্বর (শুক্রবার)  রাতে বিভিন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী  মৌলভীবাজারে পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে  মৌলভীবাজার শহর শাখা কর্তৃক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শাখা পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আব্দুল্লাহ আল মুন্তাসির ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলকুঁড়ি তাসলিমুল সিফাত নাহিদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল সরকার বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মামুনুর রশীদ অধ্যক্ষ ইম্পেরিয়াল কলেজ। প্রধান বক্তা ছিলেন আশরাফুল ইসলাম সহকারী প্রধান পরিচালক ফুলকুঁড়ি আসর।  বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, মোজাম্মেল হক কেন্দ্রীয় অর্থ সম্পাদক।
এছাড়া উপস্থিত ছিলেন শাখার সাবেক পরিচালক শহিদুল ইসলাম, আব্দুল ওয়াহিদ অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার উপদেষ্টা সভাপতি এড.এখলাছুর রহমান এর সমাপনী বক্তব্য ও পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে। অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, ক্বিরাত, গান, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা এবং একক অভিনয়ে মোট ১১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শেষে ফুলকুঁড়ি কিশোর থিয়েটার ডা: নাজিরুম মুবিন এর রচনায় ও ইফতেখার সাদির নির্দেশনায় ফিরে আসা নাটক মঞ্চস্থ করে।