ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

শিখরজয়ী তরুণ এভারেস্ট স্বপ্ন ছুঁয়ে কিলিমাঞ্জারো জয়ের পথে চট্টগ্রামের ফাহিম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   ৩২৭ বার পঠিত
শিখরজয়ী তরুণ এভারেস্ট স্বপ্ন ছুঁয়ে কিলিমাঞ্জারো জয়ের পথে চট্টগ্রামের ফাহিম

মিরসরাই পাহাড়-অরণ্য আর পথ চলার নেশায় মগ্ন এক তরুণ, যিনি শখের বসে কনটেন্ট তৈরি করতে গিয়ে এখন দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ কনটেন্ট নির্মাতা। বলছি চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ভূঁইয়া বাড়ির সন্তান ফাহিম শাহরিয়ারের কথা। পিতা মোহাম্মদ ফারুকের এই সাহসী ও কৌতূহলী সন্তান খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় ও নিজামপুর সরকারি কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেছেন।

​ভ্রমণ যার জীবনদর্শন: ​ছোটবেলা থেকেই দুঃসাহসিক কাজে আগ্রহী ফাহিম ইতিমধ্যে দেশের প্রায় সব দর্শনীয় স্থান জয় করেছেন। শুধু দেশ নয়, বিশ্বের নানা প্রান্তেও ছুটে বেড়িয়েছেন তিনি। অ্যাডভেঞ্চার আর প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে ফেরা এই তরুণ এখন হাজারো ভ্রমণপ্রেমীর অনুপ্রেরণা।

​এভারেস্ট বেস ক্যাম্পে লাল-সবুজের বিজয়: ​সম্প্রতি ফাহিম শাহরিয়ার সম্পন্ন করেছেন তাঁর জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অভিযান—এভারেস্ট বেস ক্যাম্প। প্রতিকূলতা পেরিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের পাদদেশে পৌঁছে বাংলাদেশের পতাকা হাতে এক অনন্য মুহূর্তের সাক্ষী হয়েছেন তিনি।

​এভারেস্ট বেস ক্যাম্প অভিযানের স্মৃতিচারণ করে ফাহিম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ​”দেশের লাল-সবুজ পতাকা হাতে তুলেই মনে হয়েছে এই পরিশ্রম সার্থক। এক অপার্থিব অনুভূতি! ইনশাল্লাহ, সামনে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো জয় করার প্রস্তুতি নিচ্ছি।”

​তাঁর এই ঘোষণা থেকেই স্পষ্ট, থেমে থাকার পাত্র নন এই অভিযাত্রী। এভারেস্ট বেস ক্যাম্পের পর এবার তাঁর লক্ষ্য আফ্রিকার ৫,৮৯৫ মিটার উচ্চতার চূড়া – মাউন্ট কিলিমাঞ্জারো।
​ফাহিম শাহরিয়ারের এই দুঃসাহসিক পথচলা নিঃসন্দেহে তরুণদের জন্য এক প্রেরণা, যা প্রমাণ করে শুধু স্বপ্ন দেখাই নয়, অধ্যবসায় থাকলে যেকোনো উচ্চতা জয় করা সম্ভব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa