স্বাস্থ্য সেবাকে আরও একধাপ এগিয়ে নিতে ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এই প্রথম বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে লালমনিরহাট হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ শে অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কাশিরামে এলাকায় অবস্থিত লালমনিরহাট হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ এম এ খালেকের সভাপতিত্বে – প্রধান অতিথি হিসাবে ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

এছাড়াও ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনে অংশ নেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও মনিজা আক্তার লিপি, কাকিনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন শরীফ, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল্লাহ বাশার।

এ সময় অনুষ্ঠানটিতে বিভিন্ন বক্তারা বলেন, হোমিও সেবাকে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে, এছাড়াও ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ সব ধরনের সেবা পেয়ে থাকবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রান্তিক জনগোষ্ঠী অসহায় দরিদ্র মা ও শিশু সহ সকল বয়সের বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রাথমিক ছাত্র সেবা পৌঁছে দেওয়া, হেপাটাইসিস-বি ভাইরাস ও থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করা, চক্ষু শিবির ক্যাম্পিং যেমনঃ চোখের ছানি পড়া, ঝাপসা দেখা কম দেখা ইত্যাদি বিষয়ে সু চিকিৎসা ইত্যাদি।

এ সময় আরও বক্তব্য রাখছেন, লালমনিরহাট হোমিওপ্যাথিক কলেজের প্রকল্প পরিচালক খগেন্দ্রনাথ বর্মন, প্রকল্প উপদেষ্টা হেলাল উদ্দিন, উক্ত কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি দিদার মাহমুদ , প্রভাষক ডাঃ আলতাফুর রহমান আলতাফ, স্বাস্থ্য সেবা মার্কেটিং অফিসার রিয়াজুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন স্বাস্থ্য কর্মী, গুণিজন, শিক্ষার্থী ও এলাকাবাসীরা।