ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
সোমবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহল দল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, চশমা ও ওষুধসহ একটি পিকআপ জব্দ করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
