র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে অদ্যবধি র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৩টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে যা সর্বমহলে প্রসংশিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ২৬/১০/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০০.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন বড়গ্রাম সাকিনস্থ জনৈক আলী হোসেনের পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষের উত্তর পূর্ব কোণে ছাপা কালো খয়েরী রংয়ের কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় একটি পুরাতন মরিচাপড়া কাঠের বাট যুক্ত বিদেশী রুপান্তরিত শর্টগান উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি একটি একনলা এয়ারগান ছিল। ধারণা করা হচ্ছে, পরবর্তীতে বহনে সহজ এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য অস্ত্রটিকে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অস্ত্রটিতে মরিচা পরে যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত চলমান রয়েছে।
