র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগড়ব থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের।

ইদানিং ঢাকা সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বাড়ার সুযোগে ট্রেনের টিকেট কালোবাজারিদের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। টিকিট যার, ভ্রমণ তার’-এই স্লোগানকে সামনে রেখে র‌্যাব-৯, সিলেট টিকেট কালোবাজারি রোধে সচেষ্ট হয়েছে।

এরই প্রেক্ষিতে গত ২৪/১০/২০২৫ইং তারিখ সিলেট জেলা প্রশাসনের সহায়তায় র‌্যাব-৯, সিলেটের বিশেষ অভিযানে প্রম দিনেই টিকেটে নামের অমিল, টিকেট মূল্যের অধিক দুরত্বে ভ্রমন এবং বিনা টিকিটে ভ্রমন করার দায়ে পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের অন্তত ২৫ জন যাত্রীকে ১৫,০০০ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য যে, টিকেট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকিট শেষ হয়ে যায় এবং পরে সেই টিকেটগুলো অধিক দামে কালোবাজারিদের নিকট হতে সাধারণ যাত্রীরা ক্রয় করেন।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।