র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ২০নং চা বাগান টি পয়েন্ট এলাকায় অবস্থানকালে গত ২৪/১০/২০২৫ইং তারিখ আনুমানিক ২০.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের অর্ন্তগত ২০নং চা বাগান এলাকার চুনারুঘাট টু মাধবপুর রাস্তার পরিত্যক্ত যাত্রী ছাউনির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০৮.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছে দেখতে পায় যে, ০৪ জন ব্যক্তি ০৪টি বস্তাসহ অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৪ জন ব্যক্তি বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে ০২ জনকে আটক করা হয় এবং অপর ০২ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে থাকা বস্তার ভিতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা বস্তার ভিতর থেকে খাকি ও নীল রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১১টি প্যাকেটের ভিতর ৫৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় – ১। জনক উরাং, পিতা মৃত- রবি উরাং, সাং- মৃত্তিক চা বাগান, ইউপি- রহিমপুর, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার এবং ২। দুলাল ভৌমিক, পিতা- মৃত কমল ভৌমিক, সাং- রামগঙ্গা চা-বাগান, ইউপি- দেওরগাছ, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
