মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন রিয়াজ বাবুর ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রতি একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফুলগাজী বাজারে ওই ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানে যান ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক শহিদুল ইসলাম মজুমদার, সদস্য সচিব এনামুল হক এনাম, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলেন, রাজনীতি কিংবা মতাদর্শ ভিন্ন হলেও এমন সহযোগিতা মানবিকতা ও সামাজিক সংহতির একটি দৃষ্টান্ত।