ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শ্রীমঙ্গলের সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ অক্টোবর ২০২৫   ১৮৮ বার পঠিত
শ্রীমঙ্গলের সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জের লইয়ারকুল ব্রীজের উপরে বুধবার ১ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তির নাম মো. গফুর শেখ,প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি তিনি শ্রীমঙ্গল শহরের একজন কাপড় ব্যবসায়ী এবং মুসলিমবাগ এলাকার বাসিন্দা ছিলেন। এ সময় গুরুতর আহত জনি নামে একজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে এবং অজয় সিং নামে অপর একজন মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার শিকার নোহা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো চ ৫১-৭৩৫০ এবং প্রাইভেট গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ ১১-৯৩৯৫ , দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে তারা সবাই শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী। এব্যাপারে সাতগাঁও হাইওয়ে থানার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও সংবাদ লেখা পর্যন্ত কেউ কল রিসিভ করেনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa