বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থা আজ সারা বিশ্বে “বিশ্ব পর্যটন দিবস” পালন করছে । এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো “ Tourism and Sustainable Transformation” অর্থাৎ “টেকসই উন্নয়নে পর্যটন”। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণলয় প্রতি বছরের ন্যয় এ দিবসটি বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন বহুমূখী কর্মসূচী পালন করছে।

এই উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজশাহীর কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক আফিয়া আখতার পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী পর্যটন মোটেল এ গিয়ে শেষ হয়। র‌্যালিতে পর্যটন মোটেল, রাজশাহী জেলা প্রশাসন ও পর্যটন মোটেল, রাজশাহীর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও পর্যটন অংশিজন এবং পর্যটন উৎসুক সর্বশ্রেণীর জনগন র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর রাজশাহীর হলরুমে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়নে পর্যটন’। দেশের অন্যান্য শহরের মতো রাজশাহীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। অনুষ্ঠানকারীরা বলেন, পর্যটন খাতকে টেকসই ও আধুনিকায়িত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপক জনাব মোতাহার হোসেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরীনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।