গত ২০ সেপ্টেম্বর উপ উপাচার্য মাঈন উদ্দিন সহ কয়েকজন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের উপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছেন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ ইউট্যাবের শিক্ষক নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রিবির জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো. মামুনুর রশিদ।
এসময় তিনি সংগঠনের পক্ষে ৫ দফা দাবি তুলে ধরে জানান, হামলার সঙ্গে জড়িত সকল চিহ্নিত সন্ত্রাসী শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার করতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া। দোষীদের কেউ রাকসুর প্রার্থী হয়ে থাকলে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা। রাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্থায়ী পদক্ষেপ নেয়া।
এসময় তারা আশাবাদ ব্যক্ত করে বলেন অন্যথায় শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাট ডাউনে যেতে বাধ্য হবে।
