আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কাজিপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা মডেল মসজিদ মেঘাই পুরাতন বাজার থেকে আলমপুর চৌরাস্তা গিয়ে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ শাহিনুর আলম।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক টিএম জাহিদুল ইসলাম স্বপন এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আরমান হোসেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর অধ্যক্ষ হাসান মনসুর মিলন, বর্তমান নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীন আলম,জামাত নেতা সহকারী অধ্যাপক ড. ইউসুফ উদ্দিন, কাজিপুর ইউনিয়ন জেনারেল সেক্টেটারি শহিদুল ইসলাম, নাটুয়াপাড়া ইউনিয়ন জেনারেল সেক্টেটারি সানোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখা,পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুর রাজ্জাক বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।