কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ সেপ্টেম্বর সোমবার কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার আন্ধারিঝাড়ে হোটেলে অভিযান চালিয়ে সাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানাযায়, আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের দীনা অটো রাইস মিলের পশ্চিমে কাঁকড়া মোড় এলাকায় সাজিয়া বেগম হোটেল ব্যবসা করে আসছেন। ২২ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালায়।

অভিযানে ৮২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগমকে (৪৩) গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি তাঁর বাড়িতেও ইয়াবা ট্যাবলেট আছে এই মর্মের স্বীকার করে। পরে তাকে নিয়ে তাঁর বাড়ি তল্লাশি করে আরো ৬০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় নগদ ৯৬০ টাকাও উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার কৃত সাজিয়া বেগম উক্ত এলাকার আসাব আলীর স্ত্রী। পরে ইয়াবা ট্যাবলেটসহ সাজিয়া বেগমকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েব মোঃ কাজী নুরুন্নবী বলেন, মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এ অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।