র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৫০ কেজি গাঁজা ও ১০৯৫ বোতল ইসকফ সিরাপসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ
বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউপির সিংগারবিল বাজারে অবস্থান করা কালে গত
১৯/০৯/২০২৫খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.১৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের কাশিনগর পূর্ব পাড়া সাকিনস্থ সাচ্চু মিয়ার টিনের দোচালা মাটির ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে রাত আনুমানিক ১৯.৪৫ ঘটিকার সময় র্যাবের টহল টিমটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৬ জন ব্যক্তি পালানোর সময় ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং ০৫ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পলায়নের ব্যাপারে সন্তোষজনক জবাব দিতে পারে নাই। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত ব্যক্তি জানায় যে, তার হেফাজতে টিনের দোচালা মাটির ঘরের ভিতর রক্ষিত বস্তার মধ্যে মাদকদ্রব্য ইসকফ সিরাপ ও পাটের চটের ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে।
পরবর্তীতে তার দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে ১৫টি বান্ডিল নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ০৮টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১০৯৫ (এক হাজার পঁচানব্বই) বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ মোস্তফা মিয়া @মে¡দ্ম¹ (৪০), পিতা- মৃত আঃ কাদের মিয়া, সাং- কাশিনগর, সিংগারলি ইউপি, থানা- বজয়নগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া। গ্রেফতারকৃত ব্যক্তি’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পলাতক ব্যক্তিদের সহিত পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ পূর্বক ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
