ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর বাজার সংলগ্ন শ্মশান, কবরস্থান ও খেলার মাঠ এবং সরকারি খালের জায়গা রক্ষার্থে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলা মজলিশপুর বাজারে শত-শত মানুষের উপস্থিতিতে মজলিশপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল মেম্বারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মজলিশপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তৌফিকুল ইসলাম, সভাপতি, মজলিপুর উচ্চ বিদ্যালয় ও সিনিয়র সহ সভাপতি মজলিশপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল।
আরো বক্তব্য রাখেন, মজলিসপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো: নাছির উদ্দীন জিন্নাহ, শিক্ষানবীশ আইনজীবী আতিকুল ইসলাম, সোহাগ মিয়া, সভাপতি, মজলিশপুর ইউনিয়ন শ্রমিক দল শ্মশান কমিটির সভাপতি ইন্দ্রজিত দাস, মজলিশপুর বাজার ব্যবসায়িক আব্দুলা খাঁ, জিসাস’র সভাপতি হাজী হাসানুজ্জামান হাসান গাজী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ২০১৩ সাল থেকে ভূমিদস্যু ও চাঁদাবাজ বিরুদ্ধে হিন্দু মুসলমান ও সাধারণ মানুষ আন্দোলন করছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ ভূমিদস্যু ও চাঁদাবাজ রাকিব হাসান, জসিম উদ্দীন, নাজিমুদ্দিন, নাসির উদ্দীন, জিল্লুর রহমান গং সহ আরো কথিত সন্ত্রাস মজলিশপুর বাজার সংলগ্ন শ্মশান, কবরস্থান, খেলার মাঠ, সরকারী খালের জায়গা জোরপূর্বক দখল করিয়া মার্কেট করার জন্য চেষ্টা করে। তখন এলাকাবাসী প্রতিরোধ করিলে ভূমিদস্যুরা পালাইয়া যায়।
তাদের দাবি এই দুষ্কৃতকারীদের কোনভাবে সরকারের জায়গা দখল করতে দেয়া হবে না বলে আহ্বান জানান।
