সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বরাদ্দপ্রাপ্ত মৌলভীবাজার জেলায় ৫৪ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে এককালীন ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
 বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোছাঃ শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তানভীর হোসেন।
বিতরণ অনষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা বিভাগে সহকারি পরিচালক-চৌধুরী রাজিব মোস্তফা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আক্তার,জেলা সমবায় অফিসার আব্দুর রহিম তালুকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ইকবাল নাসির, মৌলভীবাজার সদর সমাজসেবা অফিসার সুমন দেবনাথ। এসময়  জেলায় ৫৪ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।