আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাজিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে
সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ,
বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কাজিপুর উপজেলা শাখার সভাপতি সমীর কুমার দেব খোকন ,সহসভাপতি বাসন কুমার শাওন , সাধারণ মিলন কুমার বর্মন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রী পরেশ শর্মা-সদস্য বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের শ্রীপরেশ কুমার সহ পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজন। এ বছর কাজিপুর উপজেলায় মোট ২১টি পুজা মন্ডব রয়েছে, যার অধিকাংশ উপজেলার সোনামুখি, চালিতাডাঙ্গা, মাইজবাড়ি,গান্ধাইল ইউনিয়ন ও কাজিপুর পৌর এলাকায় অবস্থিত।
