- মুদির দোকানে এন্টিবায়োটিক ট্যাবলেট।
- যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট।
- যুব সমাজ ধ্বংশের পথে।
- ঔষধ প্রশাসনের তদারকির অভাব।
মহানগরসহ রাজশাহী জেলার নয়টি উপজেলার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লার কয়েক ধরণের ওষুধ। শুধু তাই নয়, আরো অভিযোগ রয়েছে, এসব দোকানে যৌন দোকানগুলোতেও এখন অবাধে বিক্রি হচ্ছে এন্টিবায়োটিকসহ নানা ধরনের ওষুধ। মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতেও জরুরী ওষুধ বিক্রি হলেও সংশ্লিষ্ট প্রশাসন সেদিকে নজর দিচ্ছেনা। বিষয়টি প্রশাসনের নজরে নেই বললেই চলে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াও মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ খেয়ে মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। দীর্ঘদিন ধরে পাড়া-মহল্লার দোকানগুলোতে ওষুধ বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভূক্ষেপ নেই। স্বাস্থের জন্য জরুরী উপাদান হলেও এটি বিক্রি হচ্ছে যত্রতত্র। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর পাড়া-মহল্লা ও জেলার ৯টি উপজেলা একই অবস্থা।
জানা গেছে, দেশীয় ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা বিভিন্ন অসাধু কোম্পানীর সরবারহকৃত ডাবল হর্স, হর্স পাওয়ার, ম্যান পাওয়ার, পাওয়ার ম্যান, তৃপ্তি পাওয়ার, মাসরুম, পাগলু, নাইট পাওয়ার, জিনসিং পানীয় ছাড়াও বিভিন্ন কোম্পানীর প্রস্তুতকৃত ইন্টাগ্রা, সেনেগ্রা, টেনেগ্রা, ফরজেস্ট, ক্যাবেটরা, টার্গেট, ইডেগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন কোম্পানীর প্রস্তুতকৃত অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট। ছাড়াও যেসব ওষুধ বিক্রি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে, নাপা, নাপা এক্সটা, ওমিপ্রাজল ২০, এ্যানটাসিট, টোমেপ, সেকলো, নিউ ট্যাক, পিরিটন, প্যারাসিট্যামল, খাওয়ার স্যালাইন, তুসকা সিরাপে বাজার সয়লাব হয়ে গেছে। নির্দিষ্ট কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া না।
এসব ব্যাপারে স্থানীয় প্রশাসন বা ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে কোন প্রকার নজরদারি করা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নীরবতার সুযোগে যৌন উত্তেজক এসব ট্যাবলেট ও পানীয় পানের ফলে যৌন অপরাধ প্রবনতা বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্যের মারাত্মক বিপর্যয় ঘটতে পারে বলে স্থানীয় সচেতন মহল আশংকা প্রকাশ করছেন। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রকাশ্যে এসব যৌন উত্তেজক ট্যাবলেট ও পানীয় বিক্রি হলেও
প্রশাসনের পক্ষ থেকে তদারকীর কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। যার ফলে গড়ে গড়ে উঠা কিছু ফার্মেসীসহ বিভিন্ন দোকানেপ প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানীর প্রস্তুতকৃত এসব পানীয় ও ট্যাবলেট। প্রত্যহ এসব পানীয় পান করতে এবং ট্যাবলেট কেনার জন্য দোকানের সামনে ভীড় জমায় যুবক ও বিভিন্ন পর্যায়ের সেবনকারীরা।
উল্লেখিত ওষুধগুলোর রোগের উপসর্গ হিসেবে ধরা হয়, জ্বর, সর্দি, কাশি, গ্যাস, মাথা ব্যাথা, ডায়রিয়াসহ অন্যান্য রোগ। আর মানুষ এর বিরূপ প্রতিক্রিয়ার কথা চিন্তা না করে হাতের নাগালে পেয়ে মেয়াদ না দেখেই ও কোনো রকম চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ কিনে খাচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃক্ষ বলছেন, মুদিসহ অন্য দোকানে ওষুধ বিক্রি সম্পূর্ণভাবে অবৈধ। এটা অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। মুদি দোকানে ওষুধ বিক্রি করার কোন অনুমতি নেই। যারা করছে তারা অন্যায় করছে। নির্দিষ্ঠ কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয় না।
অসুখের নাম বলছেন ক্রেতা আর তা শুনেই দোকানিরা দিয়ে দিচ্ছেন বিভিন্ন ধরণের ওষুধ। আর যৌন সমস্যার কথা বলতেই ছোট, বড় ও মাঝারি আকারের ফাইল দেখিয়ে দোকানি বলছেন, কাজ একশোতে একশো।
ওষুধ কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, ‘ফার্মেসিতে যে ওষুধের দাম ২০ টাকা সেটা এখানে ১০ টাকায় পাওয়া যায়। আমরা গ্রামের মানুষ, ওষুধ সম্পর্কে অতো বুঝি না। কম দামে পাওয়ায় আমরা এখান থেকে ওষুধ কিনি। সব ওষুধ দেখতে তো একই রকম, কিন্তু ফার্মেসিতে দাম বেশি।’
নাম প্রকাশ না করার শর্তে এসব ওষুধ বিক্রেতারা বলেন, ‘হাটে ও ফুটপাতে মুদির দোকানে ওষুধ বিক্রি করার নিয়ম নেই। পেট বাঁচানোর জন্যই এসব ওষুধ বিক্রি করি। ওষুধ খেয়ে মানুষ উপকার পায় বলেই এ ধরণের ওষুধ চলছে খুব বেশি।’
দোকানিদের সাথে কথা হলে তারা জানান, যে ওষুধগুলো সবসময় মানুষের প্রয়োজন হয় অর্থ্যাৎ কমন কিছু ওষুধ মানুষের উপকারের জন্য কিনে এনে রাখা হয়। যাতে প্রাথমিকভাবে রোগী ওষুধটি হাতের নাগালে পায়। নিয়ম না থাকার পরেও এমন ওষুধ বিক্রি কেন করা হয় সে ব্যাপারে তারা বলেন, নিয়ম আছে কিনা জানি না। তবে দীর্ঘদিন ধরেই এমন ভাবে ওষুধ বিক্রি চলে আসছে। বিক্রি করতে না দিলে তারা বিক্রি করবেন না। মানুষের দেখাদেখি তারা দোকানে ওষুধ রাখেন। অনেক সময় পাড়া-মহল্লায় বসবাসকারী মানুষও এসে ওষুধের খোঁজ করে। শুধু যে মুদি দোকানে ওষুধ বিক্রি হয় তা নয় ড্রাগ লাইসেন্স না নিয়ে অনেক জায়গায় ফার্মেসী তৈরি করে অবাধে ওষুধ বিক্রি করা হচ্ছে। নগর ও উপজেলাগুলোর পাড়া-মহল্লা ও বাজারে সব জায়গায় একই অবস্থা।
চিকিৎসকরা বলেছেন, এই ওষুধগুলো তিল তিল করে ধ্বংস করছে যুবসমাজকে। যারা এইগুলো কিছুদিন খান তারা মারাত্মক কিডনি, লিভার ও যৌন বিকলতায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ভুল করেও যৌন উত্তেজক ঔষধের দিকে হাত বাড়ানো ঠিক নয়।
স্থানীয় সচেতন মহলের অভিমত, প্রশাসন ও ভ্রাম্যমান আদালতের দায়িতত্বশীল কর্মকর্তাদের অতিসত্ত¡র এ সকল যৌন উত্তেজক ট্যাবলেট ও মানব দেহের ক্ষতিকারক পানীয় বাজারজাত ও বেচাকেনার বিষয়ে নজরদারী একান্ত প্রয়োজন। এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডাঃ এস,আই,এম রাজিউল করিম বলেন, মুদি দোকান বা অন্যান্য দোকানে ওষুধ বিক্রি করার কোনো সুযোগ নেই। এটা অনিয়ম । তবে বিষয়টি সিভিল সার্জন দেখভাল করেনা। তার জন্য সংশ্লিষ্ট বিভাগ রয়েছে।
ওষুধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম বলেন, পাড়া-মহল্লার দোকানে রেখে ওষুধ বিক্রি করার সুযোগ নেই। এটি সরাসরি বেআইনি ও শান্তিযোগ্য অপরাধ। ওষুধ বিক্রি করতে হলে ড্রাগ লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এ ছাড়া কেউ ওষুধ বিক্রি করতে পারবে না। সাথে ডিআর থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে ওষুধ বিক্রি করা অপরাধ। আমাদের জনবলের সীমাবদ্ধতা রয়েছে। স্থানীয়ভাবে তথ্য না পাওয়ার কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় জরিমানা করা হয়েছে। তারপরও নির্দিষ্টভাবে কোন দোকানে ওষুধ বিক্রি হয় সেই না। ইতিমধ্যেই ড্রাগ লাইসেন্স না নিয়ে ওষুধ বিক্রি করায় কয়েকটি ফার্মেসীকে তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
