শিক্ষা ও শিক্ষকের মান উন্নয়নে সিরাজগঞ্জের কাজিপুরে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন কাজিপুরের কৃতি সন্তান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ওআগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নন এডুকেশন টাইমে পরিদর্শনে গিয়ে শিক্ষক মন্ডলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে নানা পরামর্শ দেন য তিনি। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে শিক্ষার পরিবেশকে আরো সুন্দর ও গতিশীল করার জন্য শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ছাত্র ও শিক্ষক মন্ডলীর সাথে করনীয় নির্ধারনে আলোচনা করেন। এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
এরপর তিনি উপজেলার তার সাবেক প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে একে কাজিপুর সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এই বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের নাজমুল হাসান তালুকদার রানা বলেন, আমি একজন শিক্ষা অনুরাগী মানুষ। শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকে যারা ছোট ছোট শিক্ষার্থী তারা একদিন এ দেশের হাল ধরবেন। তাই শিক্ষার পরিবেশ আরো বেগবান ও উন্নত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো। আমি মনে করি সচেতন প্রত্যেক নাগরিককের দায়িত্ব শিক্ষা কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।তিনি সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ।তিনি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী দিনে বিজয়ী হয়ে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে দেশ পরিচালনা করতে চান। যেখানে থাকবে না কোন অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার, বৈষম্য, হানাহানি, দ্বন্দ্ব-কলহ, মারামারি ও রাহাজানি ।
