মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অসিফ মহিউদ্দীন, পিপিএম উপস্থিত ছিলেন।
পদোন্নতি উপলক্ষে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে আনিসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।।
