সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা-কর্মচারিদের বিদায় ও নবাগত কর্মকর্তা-কর্মচারিদের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭আগস্ট) কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা কার্যালয়ের আয়োজনে হাসপাতাল সেমিনার কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডা. মোঃ রাসেল । স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত ও মৃত্যুজনিত বিদায়ী ৩৩ জন কর্মকর্তা-কর্মচারিরা হলেন মোঃ আব্দুল কাদের-স্বাস্থ্য পরিদর্শক এইচ আই (অবসর জনিত), মোঃ মোয়াজ্জেম হোসেন -এইচ আই (অবসর জনিত), মোঃ শাহ জামাল টুকু -এইচ আই (অবসর জনিত), মোঃ তোজাম্মেল হক-এইচ আই (অবসর জনিত), মোঃ নুরুল ইসলাম -এইচ আই (অবসর জনিত), মোঃ রফিকুল ইসলাম -এইচ আই (অবসর জনিত), মোঃ আব্দুল কাদের -এ এইচ আই(অবসর জনিত), মোঃ জাহাঙ্গীর আলম -এ এইচ আই(অবসর জনিত), এস এম আশরাফুল -এ এইচ আই(অবসর জনিত), মোঃ রফিকুল ইসলাম -এ এইচ আই (অবসর জনিত), মোঃ জয়নাল আবেদীন-এইচ এ (অবসর জনিত), মোঃ নুরুল ইসলাম -এইচ এ (অবসর জনিত), মোঃ আমজাদ হোসেন-এইচ এ (অবসর জনিত), মোঃ আব্দুস সামাদ -এইচ এ (অবসর জনিত), মোঃ জাহাঙ্গীর আলম-এইচ এ (অবসর জনিত), মোঃ জামাল উদ্দিন-পরিসংখ্যান (অবসর জনিত), মোঃ ফজলার রহমান-SACMO (মৃত্যুজনিত), মোঃ জাকির হোসেন (টুকু)-SACMO (অবসর জনিত), মোছাঃ আনোয়ারা পারভীর-SNS (অবসর জনিত), মোছাঃ হালিমা খাতুন-SSN (অবসর জনিত), মোছাঃ জহুরা খাতুন -SSN (অবসর জনিত), মোঃ মোজাম্মেল হক-ব্রাদার্স (অবসর জনিত), মোঃ দেলোয়ার হোসেন-MT EPI (অবসর জনিত), মোঃ চান মিয়া-MLSS (অবসর জনিত), মোঃ হারুনর রশিদ-MLSS (অবসর জনিত), মোঃ মোকছেদ আলী -MLSS (মৃত্যু জনিত), মোঃ হাবিবুর রহমান-MLSS (অবসর জনিত), মোঃ আমজাদ হোসেন-MLSS (অবসর জনিত), মোঃ জহুরুল ইসলাম MLSS (মৃত্যুজনিত), মোঃ আব্দুল কুদ্দুস-MLSS (মৃত্যুজনিত), মোছাঃ জহুরা খাতুন-আয়া (অবসর জনিত), মোঃ আব্দুস ছাত্তার-নিরাপত্তা প্রহরী (মৃত্যুজনিত) ও মোঃ বদিউজ্জামান-পরিচ্ছন্নতা (অবসর জনিত)।

এছাড়া যোগদানকৃত কর্মকর্তা ডাক্তারসহ কর্মচারিদের সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার অনুপ কুমার, মেডিক্যাল অফিসারবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাইদ, স্যানিটারি অফিসার শহিদুল ইসলাম রন্টি, স্বাস্থ্য পরিদর্শক আবু তালেবসহ, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।