নওগাঁর বদলগাছীতে সেনা অভিযানে চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল-উপকরণ উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাষ্টগাড়ী চোলাই মদ পট্টিতে অভিযান চালিয়ে ৫ বোতল অবৈধ চোলাই মদ, ২প্যাকেট ইষ্ট , ৮টি প্লাস্টিক ড্রাম ভর্তি কাঁচামাল সহ উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ সময় এক মাদক ব্যবসায়ীর স্ত্রী সেনা সদস্যদের তাড়াতে নাগিনী রূপধারণের অভিনব চেষ্টা করে । আটককৃত ব্যক্তি মথুরাপুর ইউপির কাষ্টগাড়ী গ্রামের রবি দাশের ছেলে কার্তিক চন্দ্র ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে দেশীয় মদ তৈরির প্রস্তুতকৃত উপকরণসহ চোলাই মদ জব্দ করা হয়। সেই সঙ্গে ১ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়। আটকৃত ব্যক্তি মদ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে আটক ব্যক্তিকে ও জব্দকৃত মদ বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ মদ ধ্বংস এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।