জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে ।

সোমবার  (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ১৬টি হুইল চেয়ার ও ১ টি ট্রাই সাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজেদুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর হাজী মহসীন সরকারী কলেজ শাখার ছাত্র দলের সাবেক সভাপতি রাজিব ফয়সাল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মঞ্জুর রাকিবসহ উপজেলা ও সমাজসেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।