দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহার জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে (১৮ থেকে ২৪ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সমাপনী দিনে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতর এর আয়োজনে সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, সমবায় অফিসার খালেদুজ্জামান খান, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলম,আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান তিথিও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী অরুপবসাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবি, মৎস্যচাষি ও সাধারণজনগন।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ,মতবিনিময় সভা, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ করণে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ফেলা , প্রামাণ্য চিত্র প্রর্দশন.নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রান্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে অতিথিবৃন্দ পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রবিউল ইসলাম।