লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাশ ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর। ভাগ্যক্রমে বেঁচে যায় অপর আরেক বন্ধু।
রোববার (২৪ আগষ্ট) বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
নিহত দুই জনের বাড়ি পার্শ্ববতী নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায়।
হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাকঘর পাড়া এলাকার আরব আলীর পুত্র ফাইম হোসেন ও সৈয়দপুর উপজেলার খাদা মধুপুর পীর পুকুর এলাকার দুলাল হোসেনের ছেলে সবুজ আলীসহ ৩ জন মোটর সাইকেল যোগে হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে আসেন। ফেরার পথে মোকাদ্দেস নগর এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে সবুজ ও ফাইম মারা যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
