ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চালিত অটোরিকশায় উঠে ছিনতাইকারীর কবলে পড়েছেন সাকিবুল (২০) নামে এক যুবক। তার কাছ থেকে আনুমানিক ১৩ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়িউড়া থেকে শাহবাজপুর এলাকার মাঝামাঝি স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক সরাইল উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকার মৃত জামাল হোসেন এর ছেলে। সে পেশায় একজন কাঠ মিস্ত্রি।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাকিবুল মাধবপুর এলাকাস্থ এক আত্মীয়র বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বিশ্বরোড হইতে একটি অজ্ঞাতনামা সিএনজি চালিত অটোরিক্সায় উঠে। অটোরিক্সায় সাকিবুল ব্যতিত আরো অজ্ঞাতনামা তিনজন যাত্রী ছিল। অটোরিক্সাটি বিশ্বরোড ও কুট্টাপাড়া অতিক্রম করে কিছুদুর যাওয়ার পর হঠাৎ অজ্ঞাতনামা ০২ জন যাত্রীবেশি দুষ্কৃতিকারী ধারালো ছুরি দিয়ে সাকিবুলকে আঘাত করে এবং তাঁর সাথে থাকা নগদ ১৩ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনাইয়া নেয়।
পরে শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের অনুমান ৩০০ গজ পশ্চিম পার্শ্বে বাড়িউড়া শাহবাজপুর এলাকার মাঝামাঝি ঢাকা সিলেট মহাসড়কের উপর চলন্ত সিএনজি হইতে ধাক্কা মারিয়া ফেলে দিয়া তাহারা সিএনজি ঘুরাইয়া পূনরায় কুট্টাপাড়া বিশ্বরোড অভিমুখে চলিয়া যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই রাতেই ভুক্তভোগী সাকিবুল বাদি হয়ে সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
