রাজশাহীতে জাল টাকা তৈরি চক্রের মুলহোতাকে নোটসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকার ভিতরে নকল জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাট বাকইল এলাকার মৃত সেলিম রেজার ছেলে। এসময় তার নিকট থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় একটি প্রতারক চক্রের কিছু অসাধু সদস্য নগদ টাকার বান্ডিলের ভাজে নকল জাল টাকা বিপণন করে জনসাধারণকে প্রতারিত করে আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অভিযান পরিচালনা করে। এসময় জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শহিদুল জালনোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত জাল টাকার নোট একটি চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রস্তুত ও বিপণন করে আসছিলো। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
