“ক্রীড়াই শক্তি,ক্রীড়ায় বল,মাদক ছেড়ে খেলতে চল” এমন প্রতিবাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজ শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল এর নিজ উদ্যোগে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল ও পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি। এসময় সেখানে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আক্তার হোসেন বকুল দৈনিক সবুজ বাংলা প্রত্রিকার পাঁচবিবি প্রতিনিধি মোস্তাকিন হোসেন, দৈনিক খোলা কাগজের পাঁচবিবি প্রতিনিধি রেজুয়ান ইসলাম, মহীপুর সরকারী কলেজ শাখার ছাত্র দলের সাধারণ সম্পাদক সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক তাসফি, আটাপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নাহিদ, পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুলসহ কলেজ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের খেলাধুলার কোন সামগ্রী নেই। আমরা বিষয়টি পৌর ছাত্রদলের আহবায়ক রকিকে জানায়। তিনি বিষয়টি পাঁচবিবি পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিবকে জানালে তৎক্ষনিক নিজ উদ্যোগে ফুটবলের ব্যবস্থা করে আমাদের হাতে তুলে দেন।

এসময় বক্তারা বলেন, পাঁচবিবি উপজেলাটি সীমান্তঘেঁষা হওয়ায় মাদকদ্রব্য হাত বাড়ালেই পাওয়া যায়। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত রাখতে হবে যুব সমাজকে। খেলাধুলার কোন বিকল্প নেই, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং সমাজের অপরাধ প্রবণতা কমায়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করাটাও খুব দরকারি।