ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট – শীর্ষক প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলের সুবিধা বঞ্চিত নারীদের আইন সহায়তা এবং আয়বৃদ্ধির সেবা প্রাপ্তির লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ই আগস্ট -২০২৫ ইং) সকাল সাড়ে দশটায় সোসিও হেলথ এন্ড রিহ্যবিলিটেশন প্রোগ্রাম-শার্প সিরাজগঞ্জ উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসক উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম সবুজ।

অনুষ্ঠানটি পরিচলা করেন শার্পের জেন্ডার এন্ড অ্যাডভোকেসী অ্যসোসিয়েট সুচনা আক্তার। সুইশ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে ও জিএফএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরি সহায়তায় শার্প, সিরাজগঞ্জ “ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট -জিইপি” প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

অত্র প্রকল্পের সার্বিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন শার্প এর প্রজেক্ট কো-অডিনেটর রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান লিগ্যাল এইড ভিক্টিম প্রমুখ সহ কাজিপুর উপজেলার প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ ।

সভায় চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ও বিপদাপন্ন নারীর প্রতি বৈষম্য, দারিদ্র্যতা ও সামাজিক বাধা দুর করে আইনি সহায়তা প্রদান, বিশেষ করে, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য বৈষম্যমূলক আচরণের শিকার নারীদের আইনি সহায়তা প্রদানে করণীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ , নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা, নারীর উপর সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার, নারীর স্বাস্থ্য ও প্রজনন অধিকার,দুর্যোগ ঝুঁকি মোকাবেলা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সমতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারীর অর্থনৈতিক অধিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।সভায় চর কমিউনিটির বিপদাপন্ন নারীরা তাদের সমস্যা তুলে ধরে লিগাল এইডের মাধ্যমে আইনি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইউনিয়ন দপ্তরে আবেদন করেন। উপস্থিত কর্মকর্তাগণ তাদেরকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন।