ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ৯২ ভাগ মানুষের ইতিবাচক মূল্যায়ন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   ৩৫৭ বার পঠিত
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ৯২ ভাগ মানুষের ইতিবাচক মূল্যায়ন

গত ১৩ জুন লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচিত বৈঠকটি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে তথা ভার্চুয়াল জগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আলোচিত ওই বৈঠকটিকে কিভাবে দেখছেন তা নিয়ে বিশ্লেষণ করেছে স্ট্রাটেজি অ্যান্ড পলিসি ফোরামের (এসপিএফ)। প্রতিষ্ঠানটির এক গবেষণা অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠককে ৯২ ভাগ নেটিজেন ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। বাকি ৪.১ ভাগ নেতিবাচক এবং ৩.৯ ভাগ নিরপেক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গতকাল সোমবার এসপিএফ এক বিজ্ঞপ্তিতে গবেষণার বিষয়ে জানায়, দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ড. মুহাম্মদ ও তারেক রহমানের বৈঠক নিয়ে ১৭৭টি সংবাদ প্রতিবেদন এবং ৫০৬টি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব কন্টেন্ট বিশ্লেষণ করে এ উপসংহারে পৌঁছেছে এসপিএফ।

প্রতিষ্ঠানের গণসংযোগ বিভাগের পরিচালক মাহবুব নাহিদ বলেন, ওই বৈঠকের মাধ্যমে একটি ঐতিহাসিক বার্তা সমাজে ছড়িয়ে পড়েছে। ড. ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং তারেক রহমানের রাজনৈতিক গুরুত্ব—এই দুটি প্রভাব একসঙ্গে সাধারণ মানুষের মনে আশা ও আলোচনা তৈরি করেছে। এই রকম বৈঠকগুলো সমাজে গণতান্ত্রিক সংলাপের পরিসর বাড়ায়।

এসপিএফ’র প্রশাসন বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি বলেন, আমরা গবেষণায় ডেটা মাইনিং পদ্ধতি ব্যবহার করেছি যা ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’ ও ‘সেন্টিমেন্ট অ্যানালাইসিস’-এর মাধ্যমে জনমত পর্যালোচনা করে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, নিরপেক্ষ ও গাণিতিকভাবে যাচাইকৃত বিশ্লেষণ। নেটিজেনদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া থেকে প্রমাণিত হয়, রাজনৈতিক পরিসরে নতুন সমঝোতা ও ইতিবাচক আলোচনা কতটা জরুরি।

উল্লেখ্য যে, এ গবেষণায় বিভিন্ন গণমাধ্যমের খবর অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলোর মধ্যে যুগান্তর, নিউজ২৪, এনটিভি, সময়, একাত্তর, চ্যানেল২৪, দীপ্ত, ইনডিপেনডেন্ট, যমুনা টিভি, ঢাকা পোস্ট, দেশ চিন্তা ইত্যাদি।

সৌজন্যে: আমারদেশ

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa