ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক -৬

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   ২৩৭ বার পঠিত
রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক -৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার অভিযোগে বুধবার (৫ ফেব্রুয়ারী)ভোর রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পুলিশের ২ টি পিকআপ ভ্যান বাড়িতে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মাইদুল হক,পৗর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, ছাত্রলীগ সদস্য কাওছার আলী মুন্না ও প্রাইভেট শিক্ষক মো.আসাদ।

আসামীদের আটকের সময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে এবং নিয়ে যেতে বাঁধা দিলে পুলিশ তাদেরকে বেধরক মারপিট করেন। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুস ,হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া ও সুমন আহত হয়েছে।

এ ব্যপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, আন্দোলনের উসকানিতে লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আসামী ছিনতাই করার চেষ্ঠা করছিল এজন্য সামান্য তক বিতর্ক হয়েছে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa