ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ঝালকাঠিতে রাজমিস্ত্রী হত্যা:মামলার প্রধান আসামি নাজমুল গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   ১৭৬ বার পঠিত
ঝালকাঠিতে রাজমিস্ত্রী হত্যা:মামলার প্রধান আসামি নাজমুল গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতা জেরে রাজমিস্ত্রী আবুল বাশারকে (৪৫) চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হাসান হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার গাজীপুর থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে সোমবার ৩ ফেব্রুয়ারি রাজাপুর থানায় নিহত আবুল বাশারের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত নাজমুল বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর মেজর সোহেল রানা ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

মামলার এজাহার ও নিহতের স্ত্রী আসমা বেগমের সূত্র জানা যায়, গত ৪/৫ দিন আগে আবুল বাশার বাজারে ওষুধ কেনার জন্য যাচ্ছিলেন। এসময় আসামিরা বিএনপির নাসিম আকনের প্রোগ্রামে যাওয়া যাবে না বলে বাড়িতে ফিরে যেতে বলে। বাশার ওষুধ কিনতে যাওয়ার কথা জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এ ঘটনার জেরে ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় শুকুরের চায়ের দোকানে আসামি নাজমুল হাসান রাজমিস্ত্রী আবুল বাশারের মোবাইলে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন তিনিও প্রতিউত্তর দিতে দিতে দোকান থেকে দক্ষিণ পাশে রাস্তার ওপর দাঁড়ালে আসামি নাজমুল হাসান ও মো. রাতুলসহ অজ্ঞাতনামা ২/৩ জন ধারালো চাকু ও এন্টিকাটার তার বাম হাতের কনুই ও কবজি, বুকের ডান, বাম পাশে পেটেসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কোপায়। নাজমুল আবুল বাশারের ডান বগলের নিচে সজোরে আঘাত করিলে শরীরে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, রাজমিস্ত্রী আবুল বাশারকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হাসান হাওলাদারকে ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজাপুর থানায় আনার জন্য টিম পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa