রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় মৃতদেহ একটি পুকুরের পাড়ে পড়েছিল এক যুবকের মরদেহ। যুবকের নাম পাভেল খান (২৫)। নেত্রকোনা জেলার আলুকদিয়া গ্রামের বাসিন্দা শায়েস্তা খানের ছেলে তিনি। পাভেল রাজধানীর বাড্ডা এলাকায় থাকতেন এবং তিনি বিবাহিত ছিলেন।
ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৪ এপ্রিল) রাতে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতেই মিরপুর পল্লবী সুখ নগর আবাসিক এলাকার পেছনে একটি পুকুরপাড় থেকে পাভেল নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণ করা হচ্ছে, তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত পাভেলের নামে বাড্ডা থানায় মামলা আছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
