ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

হবিগঞ্জে যাত্রীবাহি বাস খাদে : দুই নারীসহ তিনজন নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০   ৪৩৪ বার পঠিত
হবিগঞ্জে যাত্রীবাহি বাস খাদে : দুই নারীসহ তিনজন নিহত

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- বাসের হেলপার আবু সাঈদ (৩০) ও সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা কমলা বেগম (৩৫)। নিহত অন্য নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ ঘটনায় ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

বাহুবল মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa