ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ৩৭২ বার পঠিত
শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার আহমদ লস্করের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।
বুধবার ২২ জানুয়ারী সকাল সাড়ে দশটায় শহরের প্রতিটি মাধ্যমিক স্কুলের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ও বকসি ইকবাল আহমদ। উল্লেখ্য : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ভাদাইর দেউল (লস্কর মঞ্জিল) এ পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষক সুবর্ণা আফরিন, শামিমা আক্তার, শাহরিয়ার আহমদ, শাকিব আহমদ (শাওন) আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
এঘটনায় কমলগঞ্জ থানায় শামীমা আক্তার বাদী হয়ে আতাউর রহমান এর পুত্র খলিলুর রহমান, জাহিদ (৪০), অনিক (৫২), শাহানাজ শিরিন, শাম্মি নাসরিনসহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বক্তারা দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa