নির্বাচন বর্জন করলেন সিলেট-২ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়াসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় রবিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সিলেট-২ আসনে প্রার্থী ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।