ডাকাতি করবেন, টার্গেটও করেছেন কিন্তু যাকে ডাকাতি করবেন বলে ঠিক করেছেন গিয়ে দেখেন তিনি তারই ছেলে। স্কটল্যান্ডের গ্লাসগোর নাইফপয়েন্টে ঘটেছে এ ঘটনা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে ঘটেছে এ ঘটনা। ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পড়ে গ্লাসগোর ক্রানহিলের এক এটিএম বুথে ভুল করে নিজ ছেলেকেই টার্গেট করেন।
১৭ বছর বয়সী ওই কিশোর তার বাড়ির কাছেই এক এটিএম বুথ থেকে বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২শ টাকা তুলেন। এরপর টাকা তোলার পর তিনি একজন কালো রঙের হুডি ও মুখে মাস্ক পরা লোককে দেখতে পান।
এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রসিকিউটর ক্যারি স্টিভেনস বলেন, ওই কিশোর যখন তার কার্ড পকেটে ঢুকায় এবং এটিএম থেকে টাকা তুলে নেয়। এরপর বামে ঘুরতেই তিনি তার মুখের বাঁ পাশে কিছু অনুভব করেন। তার মুখের সামনে লম্বা রান্নার ছুরি ধরা হয়। এরপর হুডি পরা ওই ব্যক্তি তার কাছে টাকা দাবি করেন।
সেইসময় ওই কিশোর তাৎক্ষণিকভাবে তার বাবার কণ্ঠস্বর টের পান। তিনি তখন বলেন, তুমি কি সিরিয়াস? তুমি জানো আমি কে? তখন হুডি পরা লোকটি বলে উঠে, আমি এসব থোরাই করি না। এরপর ওই কিশোর তার মাস্ক খুলে এবং বলে, তুমি কী করছো?
এর জবাবে ওই ব্যক্তি বলেন, আমি দুঃখিত। এরপর ওই কিশোর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং তার পরিবারকে জানায়। পরবর্তীতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি তার দোষ স্বীকার করেছেন । অভিযুক্ত ব্যক্তিকে ২৬ মাসের জেল দেওয়া হয়েছে।
