ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নারী ভেবে ইনবক্সে নিজের নগ্ন ছবি দিলেন যুবক, অত:পর…

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ৩৩৯ বার পঠিত
নারী ভেবে ইনবক্সে নিজের নগ্ন ছবি দিলেন যুবক, অত:পর…

সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের পরিচয় নারী দিয়ে বন্ধুত্ব করেন বিভিন্ন পুরুষের সঙ্গে। তারপর ‘সেক্স চ্যাটের’ বাহানায় হাতিয়ে নেন পুরুষদের নগ্ন ছবি। তারপর সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে চলে ব্ল্যাকমেইল।
সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি এভাবে প্রতারিত হয়ে ভারতের গুজরাটের সাইবার সেলে অভিযোগ করেছেন ২৯ বছর বয়সী এক ব্যক্তি। জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি ফাঁদে পড়েছিলেন সেই প্রতারকের। তার নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকবার টাকাও নিয়েছে প্রতারক। একপর্যায়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ব্যক্তি।

বিষয়টি নিয়ে গুজরাটের ডিসিপি সাইবার সেল রাজদীপসিন ঝালা বলেছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, এক নারীর সঙ্গে তার নিয়মিত কথা হত। সেই কিছুদিন পর নগ্ন ছবি চায়। তা পাঠানোর পরই ব্ল্যাকমেইল করতে শুরু করে।

ডিসিপি আরো বলেছেন, প্রতারিত হওয়ার পর ওই ব্যক্তি বুঝতে পারেন প্রতারক আসলে কোনো নারী নন, তিনি পুরুষ। প্রথমবার টাকা নেওয়ার পর ওই অ্যাকাউন্টটিও ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও ফেক অ্যাকাউন্ট চালানো ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa