হকি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সাইফ পাওয়ার খুলনা অবশেষে জিতেছে। টানা পাঁচ ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ালটন ঢাকাকে ৫-৩ গোলে হারিয়েছে খুলনা।

১০ ও ১২ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ওয়ালটন ঢাকা।

তবে তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ঘুরে দাঁড়ায় সাইফ। ৩২ মিনিটে তানজিম আহমেদ ও ৩৬ মিনিটে সজীব হাসান সিফাতের হিটে সমতায় ফেরে তারা।

শেষ কোয়ার্টারে জমে ওঠে ম্যাচ। ৫৪ মিনিটে তানজিম আহমেদ এগিয়ে নেন খুলনাকে। পরের মিনিটে ফিল্ড গোলে ঢাকাকে সমতায় ফেরান মঈনুল ইসলাম কৌশিক। শেষ দিকে তিন মিনিটের মধ্যে মার্টিন ও রোকনুজ্জামান সোহাগ গোল করলে প্রথম জয় পায় খুলনা।