ফ্রান্স দলের কোচ হওয়ার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। তবে কখন হবেন তা জানাননি।এবার সেটিও নিশ্চিত হতে চলছে।
কাতার বিশ্বকাপের পর দলটির দায়িত্ব নেবেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। স্প্যানিশ গণমাধ্যম ইএসরেডিও’র সাংবাদিক সের্হিও ভালেতিন বৃহস্পতিবার এক টুইটে জানান, জিদান অনেকদিন ধরেই ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষাই থেকেছেন। এবার সেটিই হতে যাচ্ছে।
কাতার বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হিসেবে যোগ দেবেন তিনি।রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে যোগ দেয়ার পর তেমন ভালো করতে পারেননি জিদান। কোনো শিরোপা ছাড়া নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেন ফরাসি এই কোচ। ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষায় জুভেন্টাস-পিএসজিসহ কয়েকটি ক্লাবের সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
চলতি বছরের জুন মাসে ফরাসি গণামধ্যম লে’কিপকে দেয়া এক সাক্ষাৎকারে জিদান বলেছিলেন, ‘ফ্রান্সের সঙ্গে আমার সম্পর্ক ফুরিয়ে যায়নি। আমি অবশ্যই এটি (কোচিং) করতে চাই। আমি একদিন হবোই (ফ্রান্সের কোচ)। তবে কখন হবো, তা আমার উপর নির্ভর করছে না। কিন্তু আমি ফ্রান্স জাতীয় দলের পুরো টিমের সঙ্গে কাজ করতে চাই। ইন্টারনেট।
