হকি চ্যাম্পিয়নস ট্রফিতে টানা পঞ্চম ম্যাচ হারল সাইফ পাওয়ার খুলনা। আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে একমি চট্টগ্রামের কাছে ১-০ গোলে হেরেছে তারা। একমাত্র গোলটি করেন দেভিন্দার বালমিকি।

পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে একমি চট্টগ্রাম।

পাঁচ ম্যাচেই হারা পয়েন্টের খাতা খুলতে পারেনি খুলনা। পাঁচ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে মেট্রো এক্সপ্রেস বরিশাল।

ম্যাচের ২৪ মিনিটে একমাত্র গোলটি করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন দেভিন্দার বালমিকি। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন তিনি।