বর্তমান বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী হলেন আলিয়া ভাট। ছবিতে অভিনয় করার জন্য এখন তিনি নেন ১০ থেকে ১২ কোটি টাকা। কিন্তু আপনি কি জানেন, ক্যারিয়ারের শুরুতে তিনি কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? করণ জোহরের ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ারের মাধ্যমে সর্বপ্রথম বলিউডের ছবিতে পা রাখেন মহেশ ভাটকন্যা আলিয়া। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

দক্ষ অভিনয়শৈলী দিয়ে তিনি এখন বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ পাকাপোক্ত স্থান দখল করে নিয়েছেন। একের পর এক দর্শককে উপহার দিচ্ছেন হিট ছবি।মাত্র ১৯ বছর বয়সে অভিনয়জীবনে আসা সেই আলিয়া দেখতে দেখতে ক্যারিয়ারে পার করে ফেলেছেন দীর্ঘ ১০ বছর।আপনি জানলে অবাক হবেন, এই কোটি কোটি টাকা আয় করা আলিয়াই প্রথম ছবিতে অভিনয় করে পেয়েছিলেন মাত্র ১৫ লাখ টাকা।সময়ের খেয়া যত এগিয়ে গেছে, আলিয়া নিজেকে ততই করে তুলেছেন দক্ষ। গুণের মানদণ্ড বাড়ায় সমান তালে বেড়েছে পারিশ্রমিকও।