তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হয়েছে।
একই ভেন্যুতে সিরিজের প্রথম খেলায় ২০৬ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ১৭ রানে। কাজেই আজকের ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসাবে আজকের ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই।
