ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এমসি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩২৩ বার পঠিত
এমসি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট এমসি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন ম্যুরালটির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন ম্যুরালটি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে।’

 

এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ও এমসি কলেজ কর্তৃপক্ষ। এ সময় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa